আরও ১৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

by hsnalmahmud@gmail.com

সরকার বাংলাদেশ পুলিশের আরও ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়। ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের এ অবসর দেওয়া হয়েছে এবং আদেশের পর থেকেই তা কার্যকর করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো এই কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

অবসরে পাঠানো ১৭ কর্মকর্তা হলেন

১. মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী — ডিআইজি, হাইওয়ে পুলিশ
২. মো. ওয়ালিদ হোসেন — ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)
৩. সানা শামীনুর রহমান — ডিআইজি, সিআইডি
৪. মোহাম্মদ সরোয়ার হোসেন — অতিরিক্ত ডিআইজি, সিআইডি
৫. বিধান ত্রিপুরা — অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ
৬. ড. একেএম ইকবাল হোসেন — অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ
৭. সহেলী ফেরদৌস — অতিরিক্ত ডিআইজি, এপিবিএন
৮. রেবেকা সুলতানা — অতিরিক্ত ডিআইজি, সিআইডি
৯. মোহাম্মদ তবারক উল্লাহ — অতিরিক্ত ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা)
১০. হাসিনা রহমান — অতিরিক্ত ডিআইজি, পুলিশ টেলিকম
১১. ফয়সল মাহমুদ — অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর (সংযুক্ত: কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল)
১২. কানিজ ফাতেমা — অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর
১৩. সুলতানা নাজমা হোসেন — অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ
১৪. জেসমিন বেগম — অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশ
১৫. মোছা. ফরিদা ইয়াসমিন — যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি), ডিএমপি
১৬. মো. হাবিবুর রহমান — উপপুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ
১৭. আব্দুর রহিম শাহ চৌধুরী — পুলিশ সুপার, টিডিএস (ঢাকা)

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার আওতায় জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222