ইহুদিবিরোধী হামলার অভিযোগে অস্ট্রেলিয়া থেকে ইরানি রাষ্ট্রদূত বহিষ্কার

by Fatih Work

অস্ট্রেলিয়া ইরানের বিরুদ্ধে ইহুদি বিরোধী হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, মেলবোর্ন ও সিডনিতে সংঘটিত ইহুদি বিরোধী হামলায় ইরানি সরকার সরাসরি জড়িত। এ কারণেই ইরানি রাষ্ট্রদূতকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, অস্ট্রেলিয়া শিগগিরই আইন প্রণয়ন করে ইরানের ‘পাসদারান-ই-ইনকিলাব’ বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানি রাষ্ট্রদূতসহ আরও তিনজন কর্মকর্তাকে দেশ ছাড়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছে। একই সঙ্গে তেহরানে অবস্থিত অস্ট্রেলিয়ান দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সূত্র: এক্সপ্রেস নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222