এই দেশে কোনো দুর্নীতি হবে না, চাঁদাবাজ থাকবে না: জামায়াত আমির

by Fatih Work

যে দেশ দুর্নীতিতে সেরা হয়, সে দেশ আমার দেশ নয় বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই দেশে কোনো দুর্নীতি হবে না, চাঁদাবাজ থাকবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়ার নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য বলেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির এ ভোট হবে বাংলাদেশ বদলে দেওয়ার ভোট, এটা ২৪-এর যোদ্ধাদের আকাঙ্ক্ষার ভোট। এ ভোটের সঙ্গে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে একটি পরিবর্তিত বাংলাদেশ আমরা পাব। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত মানুষ পরিবর্তন চায়।

জামায়াত আমির আরও বলেন, সারাবিশ্ব সামনের দিকে এগোচ্ছে আর আমরা পেছনের দিকে যাচ্ছি। প্রবাসীরা এ দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ফলে প্রবাসী অধ্যুষিত এই সিলেট বিমানবন্দরটি পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক বিমানবন্দর না হওয়ায় পশ্চিমা বিশ্বের সঙ্গে যোগাযোগে ভোগান্তিতে পড়তে হয়। আমি যদি সুযোগ পাই, তাহলে সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিকমানের বিমানবন্দরে রুপান্তরিত করব। এছাড়া প্রবাসে কোনো রেমিট্যান্স যোদ্ধা মারা গেলে তার লাশ রাষ্ট্রীয় দায়িত্বে দেশে আনা হবে। প্রয়োজনে প্রবাসী পরিবারের দায়িত্ব সরকার বহন করবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা এ দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। যুবকরাই ২৪-এর আগস্টে আন্দোলন করে নতুন স্বাধীনতা এনে দিয়েছেন। চিন্তা করেন ৫ আগস্টের আগে আমাদের সভা করার, বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। যুবকরাই আমাদের সেই সুযোগ করে দিয়েছে। আবু সাঈদ থেকে ওসমান হাদির রক্তে আমরা আজকের এই দেশ পেয়েছি।

জামায়াত আমির বলেন, নিঃস্বার্থ একটি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেশ বিদেশ থেকে আমাকে কুলাউড়া থেকে নির্বাচন করার অনুরোধ করেছেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি দুইটি আসন থেকে নির্বাচন করতে পারি না। তবে কুলাউড়ায় দাঁড়িপাল্লার প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী নির্বাচিত হলে তিনি হবেন এমপি। তবে ছায়া এমপি হিসেবে আমিও থাকব তার পাশে। সুতরাং আপনারা এখানে দুজন এমপি পাবেন।
জামায়াত আমির আরও বলেন, এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কৃষক-শ্রমিক থেকে শুরু করে সবাই আইনের চোখে সমান। কিন্তু এ দেশের আইন সমান নয়। আমরা ইনসাফ ও সুবিচারের বাংলাদেশ গড়তে চাই।

এনআর/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222