‘এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী’

by Abid vs36

এইচএসসি পরীক্ষার্থীদের প্রতিকূল পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া এবং শিক্ষার্থীদের প্রতি মন্তব্য করার কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো গিনিপিগ নয়, তাদের নিয়ে সরকারের এক্সপেরিমেন্ট বন্ধ করা দরকার।

মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের বৈরী আবহাওয়া, হাঁটুসমান কিংবা বুকসমান পানি উপেক্ষা করে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জোরপূর্বক পরীক্ষার হলে যেতে বাধ্য করা হয়েছে। এমনকি পরীক্ষার প্রশ্নপত্রে মারাত্মক ভুল থাকা সত্ত্বেও সরকারের পক্ষ থেকে কোনো দুঃখপ্রকাশ করা হয়নি, উল্টো আন্দোলনরত পরীক্ষার্থীদের অপমান করা হচ্ছে। তিনি স্মারণ করিয়ে দেন, এই শিক্ষার্থীরা রাজপথে নেমে এসেছিল বলেই আজকের রাষ্ট্রকাঠামো ও প্রশাসনে বড় পরিবর্তন সম্ভব হয়েছে। নিজের সন্তানদের বিদেশে রেখে দেশের শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধের জোর আহ্বান জানান তিনি।

পথসভায় এনসিপির এই নেতা বর্তমান সরকারের অন্যান্য নীতির সমালোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রীর একটি মন্তব্যকে উদ্ধৃত করে তিনি বলেন, যদি বিশেষ প্রশাসনিক বা সংবিধান সংক্রান্ত পদক্ষেপগুলো লিখিত না থাকে, তবে ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরিচালনার ভিত্তি নিয়েও প্রশ্ন ওঠে। এছাড়া খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার ও সাতকানিয়াসহ সম্প্রতি বন্যাকবলিত অঞ্চলগুলোতে দুর্গত মানুষদের কাছে সরকারি ত্রাণসামগ্রী ও প্রয়োজনীয় সহায়তা এখনও পর্যাপ্তভাবে পৌঁছায়নি বলে অভিযোগ তোলেন তিনি।

সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজি, অবৈধ গ্যাস সংযোগ এবং ভূমি দখলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাজনৈতিক প্রভাব বা পরিচয় ব্যবহার করে এসব অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার কোনো সুযোগ দেওয়া হবে না বলে তিনি জানান। সমাবেশ থেকে তিনি স্থানীয় ও বিভিন্ন নির্বাচনে এনসিপি সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222