কুয়েত প্রবাসীদের জন্য বিশেষ বার্তা

by Abid vs36

সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবনে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতির পর পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে। দূতাবাস সূত্রে জানা গেছে, যেকোনো ধরনের বড় সম্ভাব্য দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানোর লক্ষ্যে কুয়েত সরকার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে হাসাবিয়া এলাকায় অবস্থিত ‘খাদিজা বিনতে জাবের স্কুলে’ অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে।

বিজ্ঞাপন
banner

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা ইতোমধ্যে একাধিকবার উক্ত অস্থায়ী আশ্রয়কেন্দ্রটি সরজমিন পরিদর্শন করেছেন। সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় আইনি পরামর্শ, খাদ্য ও জরুরি লজিস্টিক সহায়তা প্রদান করা হচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও পুনর্বাসনে কুয়েত প্রশাসনের সাথে বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222