বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া শোকবার্তায় তিনি বাংলাদেশের এই প্রভাবশালী নারী নেত্রীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবার, ব্যক্তিগত বন্ধুবান্ধব এবং রাজনৈতিক সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
মমতা ব্যানার্জি তার বার্তায় লিখেছেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক সহকর্মীদের সমবেদনা জানাচ্ছি।’ তিনি খালেদার রাজনৈতিক উচ্চতা ও জনপ্রিয়তার প্রতি সম্মান প্রদর্শন করেছেন।
এআইএল/
