গোমূত্র কিনবে ভারত সরকার, প্রতি লিটারে ২০ রুপি

by hsnalmahmud@gmail.com

ভারতের উত্তর প্রদেশে কৃষকদের কাছ থেকে গোমূত্র সংগ্রহের লক্ষ্যে পাইলট প্রকল্প চালু করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। বুলন্দশহরের ১৫টি গ্রামে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এ প্রকল্পে বর্তমানে প্রতিদিন প্রায় ৫০০ লিটার গোমূত্র সংগ্রহ করা হচ্ছে।

পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার গোমূত্র ২০ রুপি দরে সংগ্রহ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট গ্রামগুলোতে ২০০ লিটার ধারণক্ষমতার ট্যাঙ্কও স্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

সরকারের দাবি, প্রকল্পটির মূল লক্ষ্য কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি করা, গ্রামীণ নারীদের কর্মসংস্থান বাড়ানো এবং দুধ না দেওয়া গরুর রক্ষণাবেক্ষণে সহায়তা করা।

প্রকল্পের সঙ্গে ইতোমধ্যে প্রায় ৩০০ নারী যুক্ত হয়েছেন। তাদের ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনের (এফপিও) শেয়ারহোল্ডার করা হয়েছে। গোমূত্র সংগ্রহ ও সরবরাহে সহযোগিতা করা এসব নারী প্রতি লিটারে দুই রুপি করে কমিশন পাচ্ছেন।

সংগৃহীত গোমূত্র কৃষিকাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করে রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণের বিকল্প তৈরির পরিকল্পনা রয়েছে সরকারের। পরীক্ষামূলক প্রকল্পটি সফল হলে উত্তর প্রদেশের অন্যান্য এলাকাতেও তা চালু করতে পৃথক নীতি প্রণয়ন করা হবে।

তবে সমাজবাদী পার্টি এই উদ্যোগকে ‘কেলেঙ্কারি’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, নির্বাচনি তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই সরকার এই প্রকল্প করছে। বিজেপি অবশ্য অভিযোগ খারিজ করে বলেছে, সরকারের প্রতিটি উন্নয়নমূলক প্রকল্পেরই বিরোধিতা করে এসপি।

সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222