জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

by Abid vs36

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। একই সাথে সংসদ সদস্য পদ ও সংশ্লিষ্ট বিষযে আইনগত পদক্ষেপের অংশ হিসেবে বিষয়টি অবিলম্বে বাংলাদেশ নির্বাচন কমিশনকে (ইসি) লিখিতভাবে অবহিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এই অতি গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান এমপি। বৈঠকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ঊর্ধ্বতন সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে নিয়ে দেশের বিভিন্ন মূলধারার গণমাধ্যমে একাধিক বিতর্কিত বিষয় প্রকাশিত ও প্রচারিত হয়। বিষয়গুলো আমলে নিয়ে দলটির পক্ষ থেকে একটি উচ্চপর্যায়ের সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। নিরপেক্ষ তদন্তে তার বিরুদ্ধে আনীত নৈতিক স্খলনের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সংগঠনের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াতে ইসলামীর প্রাথমিক সদস্যপদসহ সকল ধরনের দায়িত্ব থেকে চূড়ান্তভাবে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জামায়াত নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলার নীতিমালার আলোকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং এমপি পদ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে বিষয়টি নির্বাচন কমিশনকে খুব দ্রুত চিঠি দিয়ে জানানো হবে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222