জামায়াত–জমিয়ত ও মজলিস আমিরের আসনে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন

by hsnalmahmud@gmail.com

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলের জোটে না থাকলেও কয়েকটি ইসলামপন্থি দলের শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দেয়নি ইসলামী আন্দোলন

এরমধ্যে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরের আসনে হাতপাখার প্রার্থী দেয়নি চরমোনাই পীরের নেতৃত্বাধীন এই দলটি।

বিজ্ঞাপন
banner

এ ছাড়া হাতপাখা না থাকা ৩২ আসনে ফ্যাসিবাদ বিরোধী শক্তির সৎ ও দক্ষ প্রার্থীকে আলোচনার ভিত্তিতে সমর্থন জানাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ রোববার (১৮ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রাজনীতির নানা সমীকরণ ও আদর্শের বহুমাত্রিক বোঝাপড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে একক নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি এরইমধ্যে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হয়েছে। বাকি ৩২ আসনের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত হলো, ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মধ্যে আসনভিত্তিক সৎ, যোগ্য ও জনতার প্রতি দায়বদ্ধ প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। ২০ জানুয়ারির পরে প্রচারণা শুরু হলে আলাপ-আলোচনার মাধ্যমে হাতপাখা যেসব আসনে থাকবে না, সেই ৩২ আসনের সমর্থন ঘোষণা করা হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিষয়টি নিয়ে আমরা আপাতত ভাবছি না। সময় এলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222