তারেক রহমানের প্রত্যাবর্তন: সংবর্ধনাস্থলের বর্জ্য পরিষ্কারে নামছে বিএনপি

by Fatih Work

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে অনুষ্ঠিত ঐতিহাসিক জনসমাবেশে সৃষ্ট বর্জ্য পরিষ্কারে উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট মহাসড়ক), এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকাজুড়ে সৃষ্ট সব ধরনের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞাপন
banner

ঢাকা মহানগর উত্তর বিএনপির তত্ত্বাবধানে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হবে। জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর স্বাভাবিক চলাচল নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222