‘থাকো, টাকা নিয়ে আসি’ বলে উধাও মা, অপেক্ষায় দুই শিশুকন্যা

by hsnalmahmud@gmail.com

দিনাজপুরের হিলিতে ‘থাকো, টাকা নিয়ে আসি’ বলে কোলে থাকা ছোট সন্তানকে সঙ্গে নিয়ে রাস্তার পাশে অপর দুই মেয়েকে রেখে চলে যান এক মা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পার হলেও তিনি আর ফিরে আসেননি। পরে অসহায় শিশু দুটি থানা মোড়ে বসে মায়ের অপেক্ষায় কান্না করতে থাকে।

রোববার (১৯ জুলাই) দুপুরে বন্দরের ৪নং গেটের সামনে থানা মোড়ে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

পরে স্থানীয়রা বিষয়টি দেখে হাকিমপুর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তারা পুলিশি হেফাজতে রয়েছে।

হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে- শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত, তিনি ঢাকায় থাকেন। অভাব-অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন ‘থাকো, টাকা নিয়ে আসি’। এরপর থেকে তাদের মা আর ফিরে আসেননি।

ওসি জানান, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত রয়েছে। পরিবারের খোঁজ বের করে নিরাপদে শিশুদেরকে তাদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222