দানের ফলে আল্লাহ আমাদের গোনাহ মাফ করবেন: রবিন

by Fatih Work

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলছেন, আমাদের দেশের মসজিদ মাদ্রাসাগুলো বাঁচিয়ে রেখেছে যারা তারা সবাই সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের অনুদানে মাথা উঁচু করে থাকে মসজিদ-মাদ্রাসা।

আজ শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদের নতুন ভবনের কাজের অগ্রগতি উপলক্ষ্যে আয়োজিত সুধি সমাবেশে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

তানভীর আহমেদ রবিন বলেন, আল্লাহ আমাদের অনেক সময় অনেক সুযোগ দিয়ে থাকেন গোনাহ মাফ করার জন্য, কিন্তু আমরা সবসময় সেটা বুঝতে পারি না। আমাদের সকলের উচিত যখন যেখানে দান করার সুযোগ আসবে, সেই সুযোগ নষ্ট না করা। আল্লাহ পাক আমাদের কোন দানের কারণে মাফ করবেন তা আমরা জানি না।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, কারো দানই ছোট নয়। ঐতিহ্যবাহী শ্যামপুর কদমতলী লাল মসজিদ নির্মাণে আমরা সবাই যেভাবে এগিয়ে এসেছি, ইনশাআল্লাহ লাল মসজিদ হবে এই এলাকার অন্যতম সেরা মসজিদ। সেই সাথে লাল মসজিদে মাদ্রাসা প্রতিষ্ঠা হবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর কদমতলী লাল মসজিদের সভাপতি ও ৩ বারের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ, পাগলা তালতলা আল মাদরাসাতুল ইসলামিয়া আফসারুল উলুমের মুহতামিম আলহাজ্ব হাফেজ মাওলানা মুহিউদ্দিন খান প্রমুখ।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222