নেতানিয়াহুর সরকার মধ্যপ্রাচ্যের শান্তির প্রধান বাধা: ওআইসি সম্মেলনে এরদোয়ান

by hsnalmahmud@gmail.com

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারই মধ্যপ্রাচ্যের শান্তির পথে সবচেয়ে বড় অন্তরায়।

তিনি অভিযোগ করে বলেন, নেতানিয়াহু সরকার একের পর এক আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে গোটা অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। এরদোয়ান বলেন, “আমি ইসরায়েলের ওপর প্রভাব বিস্তারকারী দেশগুলোর প্রতি আহ্বান জানাই—নেতানিয়াহুর বিষাক্ত বক্তব্য ও প্ররোচনায় প্রভাবিত হবেন না। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করতেই হবে।”

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, গাজা, ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে ইসরায়েলি হামলা শুধু অস্থিরতা বাড়াচ্ছে।

সম্প্রতি ইরানের ওপর চালানো ইসরায়েলি হামলার প্রসঙ্গে এরদোয়ান বলেন, এই হামলার অন্যতম উদ্দেশ্য ছিল তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা ব্যাহত করা। তার মতে, “এই ঘটনা প্রমাণ করে নেতানিয়াহু সরকার কূটনৈতিক সমাধানে আগ্রহী নয়। তার একমাত্র লক্ষ্য হলো জায়নবাদী উচ্চাভিলাষ বাস্তবায়ন করে আমাদের অঞ্চলসহ গোটা বিশ্বকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া।”

তিনি মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান—ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনার আলোকে কঠোর, কার্যকর ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এরদোয়ান বলেন, “আমরা আর নীরব দর্শক হয়ে থাকতে পারি না। মুসলিম উম্মাহর উচিত ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করা, যাতে এই বর্বর আগ্রাসন বন্ধ হয়।”

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222