প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত বাঁশখালী, অপেক্ষায় হাজারো মানুষ

by hsnalmahmud@gmail.com

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে যাচ্ছেন।

রোববার (৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার জেলার বাঁশখালীতে হেলিকপ্টারযোগে হেলিপ্যাডে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে বিভিন্ন সড়কে হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছেন। বাঁশখালীতে পৌঁছে প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। এ সময় গৃহহীন হয়ে পড়া ১০০ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করার কথা রয়েছে।

বিজ্ঞাপন
banner

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও ৯টি ইউনিয়নের প্রত্যেকটিতে ১০টি করে মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে। সরকারি অর্থায়নে তাদের বাড়ি নতুন করে নির্মাণ করা হয়েছে।

প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বন্যার বিষয়টি বিবেচনায় রেখে এসব বাড়ি নির্মাণে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে। টিনের বেড়া ও ছাউনি দেওয়ায় বাড়িগুলোকে ‘দুর্যোগসহনীয়’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ১৮ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের প্রতিটি টিনের ঘরে দুটি করে কক্ষ রয়েছে। এর সঙ্গে পাঁচ ফুট দৈর্ঘ্য ও পাঁচ ফুট প্রস্থের একটি সংযুক্ত শৌচাগারও রয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, সকাল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ ইতোমধ্যে জনসভাস্থলে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য উপকূলের নারী-পুরুষের ভিড় জমেছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222