সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানালো বাংলাদেশ

by hsnalmahmud@gmail.com

সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। আজ (শুক্রবার, ৯ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা ‘আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা নিরীহ মানুষের জীবন ও পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য চরম হুমকি’।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ এ সংকটে সৌদি আরবের সরকার ও জনগণের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে হুথিদের এই হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222