নিজস্ব প্রতিবেদক :: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বসচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
বৈঠকের শুরুতেই মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত হন। প্রধানমন্ত্রী তারেক রহমান সভাকক্ষে প্রবেশের পর বৈঠকের কার্যক্রম শুরু হয় বলে জানা গেছে।
বৈঠকে দেশের চলমান সার্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা রক্ষা, বাজেট পরবর্তী বিভিন্ন মন্ত্রণালয়ের বাস্তবায়ন অগ্রগতি এবং আসন্ন জাতীয় সংসদের অধিবেশনের প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র ইঙ্গিত দিয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। Politics
মন্ত্রিপরিষদ সচিব বৈঠকের আলোচ্যসূচি উপস্থাপন করবেন। বৈঠক শেষে বিস্তারিত সিদ্ধান্ত জানিয়ে প্রেস ব্রিফিং করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিগত কয়েকটি মন্ত্রিপরিষদ বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ খাতের উন্নয়ন প্রকল্প এবং আন্তর্জাতিক চুক্তি অনুমোদনের মতো বিষয়গুলো অগ্রাধিকার পেয়েছে। আজকের বৈঠকেও গুরুত্বপূর্ণ কিছু নীতিগত সিদ্ধান্ত অনুমোদন হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা করছে।
