122
বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে ভারতে পৌঁছানো আফগান কিশোরকে ফেরত পাঠানো হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, ১৩ বছর বয়সী ওই কিশোর আফগান রাজধানী কাবুল বিমানবন্দর থেকে বিমানের পিছনের চাকায় থাকা বিশেষ খোপে লুকিয়ে নতুন দিল্লি এসে পৌঁছেছিল।
তবে সর্বশেষ খবর অনুযায়ী, তাকে আবার কাবুলে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কাবুল থেকে ৯৪ মিনিটের ফ্লাইটে আসার পর কিশোরটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে কর্মীদের চোখে পড়ে যায়। সে সময় তার গায়ে ছিল সাধারণ একটি পাঞ্জাবি-পাজামা।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
