বেলুচিস্তানে পাক সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৬ সন্ত্রাসী নিহত

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অস্থিতিশীল প্রদেশ বেলুচিস্তানে চলমান ‘অপারেশন আল-আজম’-এর অধীনে পরিচালিত যৌথ অভিযানে এ পর্যন্ত অন্তত ১৬ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম পাকিস্তান টিভির প্রতিবেদন অনুযায়ী, বেলুচিস্তানে কথিত ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ বিরোধী গোয়েন্দা তথাকথিত এই অভিযানের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনী একাধিক আস্তানায় হামলা চালায়। অভিযানের ফলে ১৬ জন সন্ত্রাসী নিহত হওয়া ছাড়াও একাধিক গোপন আস্তানা ধ্বংস করা হয়েছে এবং বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে ও অস্থিরতা নিরসনে সাম্প্রতিক একাধিক হামলার পর ‘অপারেশন আল-আজম’ চালু করা হয়। গত বুধবার কোয়েটা থেকে করাচিগামী একটি দূরপাল্লার কোচে হামলায় ৩ জন নিহত ও ৫ জন আহত হওয়ার পরই নিরাপত্তা বাহিনী এই সমন্বিত সামরিক পদক্ষেপ গ্রহণ করে।

এর আগে চলতি মাসের শুরুতেই জিয়ারত এলাকার একটি পুলিশ পোস্টে হামলায় ২৭ জন পুলিশ সদস্য অপহৃত ও নিহত হওয়ার জেরে ‘অপারেশন শাবান’ চালু করা হয়েছিল। ‘পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ’ (পিআইসিএসএস)-এর এক মূল্যায়নে দেখা যায়, সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা ১০৯ শতাংশ বেড়েছে, যার মধ্যে কেবল মে মাসেই ৭১টি সশস্ত্র হামলার ঘটনা নথিভুক্ত হয়।

পরিস্থিতি মোকাবিলায় দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির কোয়েটায় আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার পর এই অভিযান আরও জোরদার করা হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222