ভাংচুর-লুটপাট মামলায় ছাত্রলীগ নেতা আটক

by Fatih Work

চাঁদপুরের ফরিদগঞ্জে ২০২২ সালে উপজেলা বিএনপির অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম নিরুকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) সকালে উপজেলার চরঃদুখিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রামের নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন
banner

জানা ঘেছে, ২০২২ সালের ১ অক্টোবর ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কেন্দ্র ঘোষিত দলীয় কর্মসূচি পালনকালে উপজেলা বিএনপির অফিস ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনার প্রায় আড়ার বছর পর চলতি বছরের ২০ ফেব্রুয়ারি যুবদল নেতা এমরান হোসেন স্বপন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তকারী অফিসার ফরিদগঞ্জ থানার এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাজহারুল ইসলাম নিরুকে আটক করে। সোমবার দুপুরেই তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করে পুলিশ।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম নিরুকে আটক ও আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222