122
ফরিদপুরে নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) সকালে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, বুলবুল ঢাকা-খুলনা মহাসড়কে হাজার হাজার লোকজনসহ দেশীয় অস্ত্র নিয়ে অবরোধ করে গাছ ফেলে অগ্নিসংযোগ করেছিলেন। এ ঘটনায় ভাঙ্গা থানায় সন্ত্রাসীবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
এআইএল/
