মো. আইয়ুব আলী
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় চিকিৎসকের ভু’ল চিকিৎসার শিকার হয়ে দুই হাত-পা হারানো শিশু মো. তানভীর (৮) অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে।
ঘটনাটি ঘটে উপজেলার আকিব ফার্মেসিতে। এ ঘটনায় অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো চিকিৎসক শফিকুল ইসলাম বর্তমানে কারাগারে রয়েছেন।
শিশুটির পিতা মোহাম্মদ মুসলিম জানান,`মাদ্রাসায় পড়া অবস্থায় সামান্য জ্বর উঠেছিল তানভীরের। পরে স্থানীয় ওই চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ডেঙ্গু জ্বরের কথা বলে একসাথে চারটি ইনজেকশন শরীরে পুশ করেন। ইনজেকশন দেওয়ার পরপরই তানভীরের শরীরের বিভিন্ন অংশ কালো হয়ে পুড়ে যায়।‘
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হলে তানভীরের দুই হাত ও পায়ের আঙুল কেটে ফেলতে হয়। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর গতকাল রাত আড়াইটার দিকে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এনআর/
