রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এক পত্রে অর্থ উপদেষ্টা বরাবর এই সুপারিশ করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উত্তরা দিয়াবাড়ীর ওই শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ এই অর্থ দেওয়ার অনুরোধ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৬৪ জন আহত এবং ৩৫ জন নিহত হয়েছেন।
সভায় দুর্ঘটনায় নিহত ৩৫ জনের প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকা হারে মোট ৭ কোটি টাকা এবং আহত ৬৪ জনের প্রত্যেককে ৫ লাখ টাকা হারে মোট ৩ কোটি ২০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। সব মিলিয়ে এই সহায়তা বাবদ মোট ১০ কোটি ২০ লাখ টাকার প্রয়োজন হবে বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে।
এআইএল/
