মিথেন গ্যাসে বিধ্বস্ত কয়লাখনি, পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে ৩৪

by hsnalmahmud@gmail.com

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি কমপ্লেক্সে ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩৪ জনে দাঁড়িয়েছে। ধসে পড়া খনির ভেতরে এখনো আটকে থাকা দুই শ্রমিককে উদ্ধারে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী কোয়েটার কাছে দুর্গম সোরঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় খনির ধসে পড়া অংশে মোট ৩৬ জন শ্রমিক কাজ করছিলেন বলে জানিয়েছেন বালুচিস্তানের খনি ও খনিজ সম্পদ উন্নয়নবিষয়ক মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি।

বিজ্ঞাপন
banner

বালুচিস্তান প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অপারেশনস পরিচালক মুহাম্মদ ফাহাদ জানান, নিহত ৩৪ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুই শ্রমিককে খুঁজে বের করতে উদ্ধারকারীরা এখনো অভিযান চালিয়ে যাচ্ছেন।

প্রদেশের মুখ্য খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ বলেন, মাটির প্রায় ৪ হাজার ফুট বা এক হাজার ২১৯ মিটার গভীরে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। দুর্গম এলাকা ও ধসে পড়া খনির কারণে অভিযান জটিল হয়ে উঠেছে।

অঞ্চলটির জ্যেষ্ঠ সরকারি খনি কর্মকর্তা আবদুল গনি বালুচ জানান, পাশাপাশি থাকা দুটি কয়লাখনিতে মিথেন গ্যাস জমে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে খনি কমপ্লেক্সের বড় একটি অংশ ধসে পড়ে এবং শ্রমিকরা চাপা পড়েন।

বালুচিস্তানের কয়লাখনিগুলোতে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও দুর্বল অবকাঠামোর কারণে প্রায়ই মিথেন গ্যাস জমে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সর্বশেষ এই দুর্ঘটনার পর খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সূত্রঃ রয়টার্স

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222