যুক্তরাষ্ট্র না থাকলে রাশিয়া-চীন ন্যাটোকে ভয় পেত না: ট্রাম্প

by Fatih Work

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ন্যাটোর অংশ না হতো, তাহলে রাশিয়া ও চীন এই সামরিক জোটকে কোনো গুরুত্বই দিত না।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো কার্যত অকার্যকর। তার ভাষায়, রাশিয়া ও চীন যে একমাত্র দেশকে ভয় পায় এবং সম্মান করে, সেটি হলো তার পুনর্গঠিত যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে ট্রাম্প আবারও তার আমলে ৮টি যুদ্ধ বন্ধ করার দাবি তুলে ধরেন। তিনি বলেন, ন্যাটোর সদস্য দেশ নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেয়নি, তবে এতে তার কিছু আসে যায় না।

ট্রাম্পের মতে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি লাখো মানুষের জীবন রক্ষা করেছেন।

ট্রাম্প আরও লেখেন, তার দায়িত্ব নেওয়ার আগে ন্যাটোর অধিকাংশ সদস্য দেশই সামরিক ব্যয়ের ক্ষেত্রে নিজেদের দায়বদ্ধতা পূরণ করছিল না।

তিনি দাবি করেন, তার চাপের মুখে ন্যাটোভুক্ত দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে বাধ্য করা হয়েছে এবং এখন তারা দ্রুত সেই অর্থ পরিশোধ করছে।

তবে ট্রাম্প সন্দেহ প্রকাশ করে বলেন, সংকটের মুহূর্তে ন্যাটো আদৌ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়াবে কি না, তা নিয়ে তার সংশয় রয়েছে। তবুও তিনি আশ্বাস দেন, ন্যাটো যুক্তরাষ্ট্রের পাশে থাকুক বা না থাকুক, তিনি সবসময় ন্যাটোর পাশে থাকবেন।

এ ছাড়া ট্রাম্প দাবি করেন, তিনি যদি হস্তক্ষেপ না করতেন, তাহলে এই মুহূর্তে রাশিয়া পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ নিয়ে নিত।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222