রাবির বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহ্যবাহী বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রোববার (৫ জুলাই) তিনি জাদুঘরটি পরিদর্শনে যান। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক কাজী মো. মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন
banner

পরিদর্শনকালে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন ঐতিহাসিক পুঁথির বিশাল সংগ্রহ এবং সমৃদ্ধ গ্রন্থাগার ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি জানান, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি বিশেষ আগ্রহের প্রতিফলন হিসেবে এ পরিদর্শনের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাস সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

সেই সঙ্গে ভবিষ্যতে এই জাদুঘরের অমূল্য সংগ্রহগুলো আরও বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষণের ক্ষেত্রে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শন পর্ব শেষে রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম মার্কিন রাষ্ট্রদূতের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিশেষ শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222