রাবি আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

by Abid vs36

মো. রেজওয়ান (রাবি প্রতিনিধি): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। অন্যদিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্টে রানারআপ হয়েছে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় স্পোর্টস বোর্ডের তত্ত্বাবধানে শারীরিক শিক্ষা বিভাগ এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের আয়োজন করে।

বিজ্ঞাপন
banner

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম। এছাড়া উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান ও লোক প্রশাসন বিভাগের সভাপতিদ্বয়, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোছা. রোকসানা বেগম, দুই বিভাগের শিক্ষকবৃন্দ ও অংশ নেওয়া খেলোয়াড়রা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ আয়োজিত এবারের আন্তঃবিভাগ বাস্কেটবল টুর্নামেন্টে মোট ২৫টি বিভাগ অংশ নেয়। প্রাথমিক ও নকআউট পর্বের ধারাবাহিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনাল খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শিরোপা নিজেদের করে নেয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে অতিথিরা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও পারস্পরিক সহমর্মিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তারা।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222