শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগের প্রভাব বিস্তারের অভিযোগ

by Abid vs36

দেশে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা সহ ৩ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পরীক্ষার্থীরা। তবে এই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে রাজনৈতিক প্রভাব বিস্তার ও গতিপথ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের উসকানিমূলক ও অস্পষ্ট বার্তা ছড়ানো হচ্ছে। সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে আন্দোলনস্থলে এক তরুণীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবির পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইতে শোনা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও ওই তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞাপন
banner

অন্যদিকে, আন্দোলনের সুযোগ নিয়ে শিক্ষার্থীরা ছাড়াও বহিরাগতরা ভেতরে ঢুকে পরিবেশ অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। ছাত্রদলের বেশ কয়েকজন নেতা-কর্মী বহিরাগত কয়েকজনকে আন্দোলন এলাকা থেকে শনাক্ত করার দাবি করেছেন।

পাশাপাশি, সাবেক ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মীর ফেসবুক কার্যক্রম নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী হিসেবে পরিচিত মো. ওমর ফারুক প্রিন্স তাঁর ফেসবুক আইডি থেকে ছাত্রদল সভাপতির নামে একটি কথিত ও ভুয়া ফটোকার্ড শেয়ার করেছেন বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান ৫ আগস্টের পূর্বের একটি পুরোনো ভিডিও বর্তমান প্রেক্ষাপটে শেয়ার করে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেছেন বলে দাবি করা হচ্ছে।

বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, আন্দোলনরত শিক্ষার্থীদের আবেগ ও দাবিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী যেন রাজনৈতিক সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সজাগ থাকা প্রয়োজন। আন্দোলনকে যেকোনো ধরনের অপপ্রচার ও গুজব থেকে মুক্ত রাখতে সামাজিক যোগাযোগমাধ্যমের যেকোনো তথ্য ও ভিডিও যাচাই-বাছাই করে গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222