শুরায়ী নেজামের অধীনে ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা

by hsnalmahmud@gmail.com

শুরায়ী নেজামের অধীনে তুরাগ তীরে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা ২০২৭-এর প্রথম ও দ্বিতীয় পর্বের প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৭ সালের জানুয়ারি মাসে দুই পর্বে এই ইজতেমা আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

সচিবালয়ে বিশ্ব ইজতেমা আয়োজন সংক্রান্ত পর্যালোচনা বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সালাহউদ্দিন আহমদ এই তারিখের কথা জানান।

বিজ্ঞাপন
banner

খবর অনুযায়ী, প্রস্তাবিত সূচি অনুযায়ী ২০২৭ সালের বিশ্ব ইজতেমার ১ম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং ২য় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

ইজতেমা সফল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষের সঙ্গে বৈঠক পরিচালনা করছে। জুবায়েরপন্থিরা (শুরাঈ নেজাম) জানুয়ারি মাসেই দুই পর্বে ইজতেমা আয়োজনের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে, সাদপন্থিরা পরবর্তীতে তাদের অনুকূল সময়ে অথবা নভেম্বরের শেষভাগে তাদের ইজতেমা করার প্রস্তাবনা পেশ করেছেন।

উভয় পক্ষের দাবিসমূহ খতিয়ে দেখে ইজতেমার চূড়ান্ত সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222