সংবিধান সংশোধনের বিশেষ কমিটির বৈঠকে যাবে না বাংলাদেশ খেলাফত মজলিস

by hsnalmahmud@gmail.com

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির বৈঠকে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির দাবি, গণভোটের রায়কে পাশ কাটিয়ে কোনো ধরনের সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

রোববার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিজেদের এ অবস্থান জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন
banner

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান অত্যন্ত স্পষ্ট—গণভোটের রায়কে পাশ কাটিয়ে কোনো ধরনের সংবিধান সংশোধনের উদ্যোগ জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাংলাদেশ খেলাফত মজলিস সংবিধান সংশোধনের পক্ষে নয়; বরং গণভোটের রায়ের আলোকে জনগণের মতামত ও প্রত্যাশার ভিত্তিতে সংবিধান সংস্কারের পক্ষে।’

দলটি আরও জানায়, সংবিধান সংশোধনের বিষয়ে তাদের অবস্থান ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে। এ অবস্থায় সংবিধান সংশোধনের লক্ষ্যে আয়োজিত বিশেষ কমিটির বৈঠকে তাদের অংশগ্রহণের কোনো যৌক্তিকতা নেই।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222