সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালেই ব্যবস্থা: সড়কমন্ত্রী

by hsnalmahmud@gmail.com

সিএনজির দাম না বাড়ায় সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

বিজ্ঞাপন
banner

সিএনজিচালিত গণপরিবহনও জ্বালানি তেলের দাম বাড়ার সুযোগ নিয়ে ভাড়া বাড়ানোর পাঁয়তারা করছে কি না, জানতে চাইলে শেখ রবিউল আলম বলেন, ‘সিএনজির দাম বাড়েনি। সিএনজিচালিত যান যেগুলো আছে, তাদের ভাড়া বাড়ার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘যখনই সুনির্দিষ্টভাবে এরকম রিপোর্ট আপনারা পান, আপনাদের তো অনুসন্ধানী চোখ, আমাদের জানাবেন। ডেফিনেটলি উই উইল টেক নেসেসারি অ্যাকশন (আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব)।’

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222