নিরাপত্তা জোরদারে সীমান্ত পরিদর্শনে আফগান প্রতিরক্ষামন্ত্রী

by hsnalmahmud@gmail.com

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। তিনি বলেছেন, দেশের ভূখণ্ডগত অখণ্ডতা, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষা করা সকল নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর একটি যৌথ দায়িত্ব।

আজ রোববার (৫ জুলাই) আফগান সংবাদমাধ্যম আরিয়ানা নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন
banner

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ দেশটির বাদাখশান প্রদেশ সফর করেছেন। সফরকালে তিনি প্রদেশের কুরান ওয়া মুনজান, জেবাক, ওয়াখান ও পামির জেলা এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত চৌকি পরিদর্শন করেন। একই সঙ্গে তিনি চীন, তাজিকিস্তান এবং ডুরান্ড লাইনের সাথে আফগানিস্তানের সীমান্তবর্তী কৌশলগত এলাকাগুলোও সরজমিনে ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রতিরক্ষামন্ত্রী সীমান্ত বাহিনীর সার্বিক প্রস্তুতি ও বর্তমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং দেশের সুরক্ষায় তাঁদের অনবদ্য প্রচেষ্টার প্রশংসা করেন।

মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ আরও জানান, সীমান্ত বাহিনীর পেশাগত সক্ষমতা বাড়াতে, বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয় জোরদার করতে এবং তাঁদের দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানে সরকারের পক্ষ থেকে আরও কার্যকর প্রচেষ্টা চালানো হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222