স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়বো : প্রধানমন্ত্রী

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: বর্তমান সরকার স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৫ জুলাই ২০২৬) সকালে তেজগাঁওয়ে দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম’ এবং ‘রোবোটিকস সামিটে’ এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন
banner

প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই। ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে। সরকার সেমিকন্ডাক্টরকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে দেখছে। এই খাতের উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই সেমিকন্ডাক্টর শিল্পের ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার।

সেই সঙ্গে এবার বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সব কাঁচামালের ওপর সব ধরনের শুল্ক প্রত্যাহার করার বিষয়টিও উল্লেখ করেন তারেক রহমান।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222