১ মাসের জন্য স্থগিত থাকবে অন-অ্যারাইভাল ভিসা

by Fatih Work

নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা বন্ধ রাখছে ঢাকা।

আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘নির্বাচনে অনাকাঙ্ক্ষিত পরিবশে সৃষ্টির চেষ্টা হতে পারে। ভিসা বন্ধ করছি না। যাদের পারপাস ঠিক থাকবে তারা ভিসা নিয়ে আসুক। তবে হুট করে হাজির হয়ে যেন না যায়, এজন্য অন-অ্যারাইভাল ভিসা কার্যক্রম স্থগিত  থাকছে।’

বিজ্ঞাপন
banner

যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, চীন, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মিশর, তুরস্ক, ব্রুনাই, মালদ্বীপ, ভুটান এবং ইউরোপীয় দেশগুলো থেকে পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ কিংবা চাকরির জন্য বাংলাদেশে আসা নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222