ঐতিহাসিক বাস্তবতায় অবিলম্বে ‘জুলাই সনদ’ প্রণয়ন করুন: মাওলানা জালালুদ্দীন আহমদ

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে শরীয়তপুর-১ আসনের জাজিরা উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জাজিরার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ইমাম ও খতিবদের উপস্থিতিতে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা নুরুল আমিন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “জুলাই-আগস্ট বিপ্লব কোনো ব্যক্তিগত ঘটনা নয়; এটি জাতির ঈমানি আত্মত্যাগ ও আত্মপরিচয়ের ইতিহাস। শহীদদের রক্ত স্মৃতির জন্য নয়, বরং বিপ্লব ও সংস্কারের প্রেরণা হওয়া উচিত।” তিনি অবিলম্বে ‘জুলাই সনদ’ প্রণয়নের দাবি জানান।

বিজ্ঞাপন
banner

তিনি আরও বলেন, “ইসলামপন্থী নেতৃত্ব, ওলামায়ে কেরাম ও চিন্তাশীল বুদ্ধিজীবীদের ঐক্য ছাড়া ইসলামি রূপরেখা বাস্তবায়ন সম্ভব নয়।”

তিনি ২০১৩ সালের শাপলা চত্বরে এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান প্রদানের দাবি করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শরীয়তপুর জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমদ ওসমানী। উপস্থিত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ইসলামি আন্দোলন ও মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222