মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলুদিয়া ইউপি এলাকার গোয়ালী মান্দ্রা বেদে পল্লীতে যৌথ অভিযানে ১৪ মাদককারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল, গাঁজা, ইয়াবাসহ নগদ টাকা জব্দ করা হয়।
শুক্রবার (৪ জুলাই) ভোরে পুলিশ, ডিবি ও সেনাবাহিনী এ যৌথ অভিযান চালায়।
আটক ব্যক্তিরা হলেন- নাদিরা বেগম, হারুনা বেগম, মো: সিনারুল ইসলাম, আসমাউল ওরফে ইসমাইল, ইসরাফিল, মো: এনারুল সরদার ওরফে এনা, রুপা, মো: পূর্ণ, মো: রাখেল, মো: ইসমাইল, কাজল দাস, মো: জয়নাল শেখ, মো: আরিফ ও লাদেন।
প্রেস বিজ্ঞপ্তিতে লৌহজং থানা পুলিশ জানায়, আসামিদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করা হয় এবং আটজন আসামিকে মোবাইলকোর্ট এর মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। বাকি একজনকে আগের নিয়মিত মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
এআইএল/
