জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা ও শহীদদের স্মরণে ডিইউজের আলোচনা সভা

by Fatih Work

নাজমুল হুদা মজনু >>>

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিউজে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফ‌ইউজের উদ্যোগে চব্বিশের জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সাংবাদিকদের  ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও শহীদ সাংবাদিক পরিবারের সম্মাননা আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে কুরআন তিলাওয়াত ও দোয়া -মুনাজাত করেন সাংবাদিক নেতা আবুবকর।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পর‌ওয়ার। ডিইউজের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদীরা ছয় বছর দেশনেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রেখেছিল। এ ছাড়াও জুলাই আন্দোলনে বিএনপির ৬০০ নেতাকর্মী নিহত হয়েছেন। ৬০ লাখ মানুষের নামে মামলা হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পর‌ওয়ার বলেন, একজন ফ্যাসিস্ট পালিয়েছে; কিন্তু ফ্যাসিবাদের দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। এদের ব্যাপারে সচেতন হতে হবে। এ ছাড়াও আরো বক্তব্য রাখেন, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, বিএফইউজের মহাসচিব সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব কাদের গনি চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন– বিএফইউজের সহসভাপতি মূহাম্মদ খায়রুল বাশার, ডিইউজের সিনিয়র সহসভাপতি রফিক মোহাম্মদ, দফতর সম্পাদক খোন্দকার আলমগীর হোসাইন, প্রচার সম্পাদক আবুল কালাম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222