জুলাই বিপ্লবের শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

by hsnalmahmud@gmail.com

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে ‘জুলাই বিপ্লব ২০২৪’-এ শহীদদের পরিবার ও আহতদের সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল ১৬ জুলাই, বুধবার বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ের ‘দ্যা ফ্লামেনকো কনভেনশন সেন্টারে’ (ঠিকানা: ৩২, পুরাতন এয়ারপোর্ট রোড, ফার্মগেট) এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমদ শেখ। সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ ও আহতদের স্মরণ ও মর্যাদা প্রতিষ্ঠায় এ সংবর্ধনা অনুষ্ঠান এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নেতৃবৃন্দ আশা করছেন, এ আয়োজন আগামী দিনে ইসলামী আন্দোলনের সংগ্রামকে আরও বেগবান করবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222