বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ, ১৬ জুলাই ২০২৫ (ঈ.), নারায়ণগঞ্জ মহানগরের ফতুল্লা ও বন্দর এলাকায় জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সাথে সাক্ষাৎ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
কবর জিয়ারত ও সাক্ষাৎ কর্মসূচিতে নারায়ণগঞ্জের প্রথম শহীদ আদিলের কবর জিয়ারত করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, নারায়ণগঞ্জ মহানগরী খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ এবং যুব মজলিসের সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ আল ফারুক এবং শহীদ আদিলের ভাই মো. বাইজীদ হোসাইন।
অন্যদিকে বন্দর এলাকায় শহীদ আবুল হাসান সজনের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন যুব মজলিস বন্দর থানা উপশাখার সংগঠন বিভাগের সম্পাদক মো. বাদশাহ মিয়া এবং মজলিসে আমেলার সদস্য মো. মাজেদুল ইসলাম সায়েম।
হাআমা/
