গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নরসিংদী

by hsnalmahmud@gmail.com

বশির আহম্মদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

গোপালগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের ওপর বর্বর হামলার তীব্র প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে নরসিংদী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। সংগঠনের পক্ষ থেকে দেশব্যাপী অবরোধেরও ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৬ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচির আহ্বান জানানো হলে, তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরপরই নরসিংদী জেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ মিছিলে অংশ নিয়ে রাস্তায় নেমে আসে। নরসিংদীর জেলখানা মোড় এবং ঢাকা-সিলেট মহাসড়কজুড়ে কয়েক ঘণ্টাব্যাপী বিক্ষোভ চলতে থাকে।

এ সময় নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রশিদুল ইসলাম রিফাত। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জমিয়তে উলামায়ে ইসলামের নরসিংদী জেলা নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ছাত্র সমন্বয়ক সোহান হায়দার সনো, ছাত্রনেতা ফাহিম ভূঁইয়া রাজ অভি, ছাত্রীনেত্রী সুমাইয়া আক্তার সেতু ও মুনিয়া রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।

নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং ন্যায়ের দাবিতে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222