আন্দোলনের সময় ছাত্রদের নগ্ন ভিডিও করে রেখে দিতেন তৌহিদ আফ্রিদি: আইনজীবী

by hsnalmahmud@gmail.com

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার (২৫ আগস্ট) রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নয়ন দাবি করেন, রাজধানীর যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলার আসামি ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রদের জিম্মি করে নগ্ন ভিডিও করে রাখতেন।

আইনজীবী নয়ন জানান, তৌহিদ আফ্রিদিকে দীর্ঘদিন ধরে পুলিশ খুঁজছিল। গতকাল (রোববার) বরিশালে সিআইডি তাকে গ্রেপ্তার করে। আজ সিআইডি তাকে আদালতে হাজির করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন
banner

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান আদালতে জানান, তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল, তবে আদালত ৫ দিন মঞ্জুর করেছেন।

এর আগে, ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে তৌহিদ আফ্রিদির বাবা ও বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান।

মামলার সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর অংশ নেন মো. আসাদুল হক বাবু। সেইদিন আসামিদের ছোড়া গুলিতে তার বুকে ও ডান পাশে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল আবেদীন ৩০ আগস্ট হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনকে আসামি করা হয়। নাসির উদ্দিন ২২ নম্বর এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর এজাহারনামীয় আসামি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222