100
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবে বেলজিয়াম। চলতি মাসের শেষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ স্বীকৃতি দেওয়া হবে।
আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) এক্সে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে দখলকৃত বসতি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করা ও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি ক্রয়নীতি পর্যালোচনা।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
এনআর/
