ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা, পুয়ের্তো রিকোতে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েন

by Fatih Work

ভেনেজুয়েলার সঙ্গে সৃষ্টি হওয়া উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে ১০টি আধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে মার্কিন গণমাধ্যমের বরাতে জানা গেছে, এসব যুদ্ধবিমান মূলত মাদক কার্টেলবিরোধী মার্কিন নৌ-অভিযানের অংশ হিসেবে ব্যবহৃত হবে।

বিজ্ঞাপন
banner

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদক কার্টেলের নেতৃত্ব দিচ্ছেন।

এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পাল্টা অভিযোগ করে বলেন, ট্রাম্প আসলে ভেনেজুয়েলার তেল দখল করতে চান।

এদিকে, মার্কিন মিডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার উপকূলের কাছে মার্কিন বাহিনীর এক অভিযানে একটি নৌকা বিস্ফোরণে ধ্বংস করা হয়। ওই নৌকায় মাদক পাচারকারীরা যুক্তরাষ্ট্রে মাদক নিয়ে আসছিল বলে দাবি করেছে ওয়াশিংটন। হামলায় নৌকায় থাকা ১১ জনের সবাই নিহত হয়।

তবে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘আইনবহির্ভূত হত্যা’ হিসেবে আখ্যা দিয়ে প্রতিশোধের ঘোষণা দিয়েছে।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222