ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে : ডিএমপি কমিশনার

by hsnalmahmud@gmail.com

ডাকসু নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার বিকেলে টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।

তিনি বলেন, “আগামীকাল নির্বাচনের দিন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার থাকবে। ইতোমধ্যে ১,৭৭১ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনের দিনে তা বাড়িয়ে ২,০৯৬ জনে উন্নীত করা হবে। এছাড়া র‍্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মাঠে থাকবে।”

বিজ্ঞাপন
banner

ডিএমপি কমিশনার জানান, আজ রাত ৮টা থেকে ১১ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে। নিরাপত্তা নিশ্চিতে ৮টি চেকপোস্ট, মোবাইল পেট্রোল, বিশেষায়িত টিম, সোয়াত, ডিবি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে এবং পুরো এলাকা সিসি ক্যামেরায় মনিটর করা হবে।

তিনি আরও বলেন, “আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। অবাঞ্ছিত কাউকে পাওয়া গেলে পুলিশের হাতে তুলে দিতে হবে। একইসঙ্গে যারা সাইবার হামলার চেষ্টা করছে তাদেরও শনাক্ত করা হচ্ছে।”

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222