ভারত এবার নিজেদের ধ্বংস হওয়া বিমানের নিচে দাফন হবে: খাজা আসিফ

by Fatih Work

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, পাকিস্তানের সৈনিকরা আল্লাহর সৈনিক এবং দেশটি আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,‘এইবার ভারত ইনশাআল্লাহ নিজের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচেই কবরস্থ হবে।’

রবিবার (৫ অক্টোবর) ডেইলি জং সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) এক সোশ্যাল মিডিয়া বার্তায় খাজা আসিফ বলেন, ভারতের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের পর জনগণের রায় এখন সরকারের বিরুদ্ধে গেছে।

বিজ্ঞাপন
banner

তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সহযোগীরা নিজেদের সুনাম হারিয়েছে এবং তাদের ওপর জনমতের চাপ এখন নেতৃত্বের বিবৃতিতেও স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে।

খাজা আসিফ আরও বলেন, ভারতীয় সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সাম্প্রতিক বিবৃতিগুলো নিজেদের হারানো মর্যাদা পুনরুদ্ধারের ব্যর্থ চেষ্টা মাত্র।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, ‘যদি আবারও তারা আক্রমণের চেষ্টা করে, তবে এবার স্কোর আগের তুলনায় আরও বড় হবে। গতবারের ফল ছিল ০–৬।’

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222