নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহারের চেষ্টা করছে: সারজিস আলম

by hsnalmahmud@gmail.com

জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচন কমিশন ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করছে। তিনি বলেন, “নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে। তারা কারো দ্বারা প্রভাবিত হয়ে এমন আচরণ করছে। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না।”

রোববার বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে বিভিন্ন এলাকার মসজিদ কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সারজিস আলম বলেন, “যে ধরনের মার্কা মানুষের হাসির খোরাক জোগায়, সেগুলো নির্বাচন কমিশনের মার্কার তালিকায় কিভাবে থাকে? এটি তাদের রুচিবোধের প্রকাশ। এই জায়গাটা তাদের ঠিক করা উচিত। আমাদের কেন বলে দিতে হবে? একটা নির্বাচন কমিশনের মার্কায় মূলা, বেগুন, খাট, থালাবাটি থাকতে পারে না। দেশে কি মার্কার অভাব পড়েছে? আমরা আশা করছি, তারা এটি সংশোধন করবে।”

তিনি আরও বলেন, “আইনগত কোনো বাধা না থাকায় আমরা শাপলা ছাড়া অন্য কিছু ভাবছি না। আমরা সবশেষ তাদের সাদা শাপলা, লাল শাপলার অপশন দিয়েছিলাম। যদি একান্তই শাপলার সঙ্গে কিছু অ্যাড করতে হয়, তবুও আমাদের দ্বিমত থাকবে না।”

সারজিস আলম বাংলাদেশের নদী সমস্যার বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, “ভারত মহানন্দা নদীর উজানে হঠাৎ ৯টি স্লুইস গেট খুলে দেয়ায় বাংলাবান্ধায় একটি গ্রাম ঝুঁকিতে পড়েছে। নদীর পাড় ভেঙে যাচ্ছে। আমরা চাই, ভারত যদি প্রতিবেশী রাষ্ট্র হতে চায়, তবে তাদের আচরণও প্রতিবেশীর মতো হতে হবে। একদিকে তারা গেট খোলে, আবার বন্ধ করে দেয়—এ ধরনের কাজ বাংলাদেশে অ্যান্টি-ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাড়াচ্ছে এবং দুই দেশের সম্পর্কের জন্য কোনো ইতিবাচক বার্তা দিচ্ছে না।”

তিনি আরও বলেন, “এমন অনেক নদীর উৎপত্তি ভারতে নয়, নেপাল বা চায়নায়। যদি এমন আচরণ করা হয়, তাহলে ভারতকেও সমস্যায় পড়তে হবে। সব দিন ভারতের নয়, দিন বাংলাদেশেরও আসবে। আমরা আশা করি, প্রতিবেশী রাষ্ট্রের মতো সমতা ও ভ্রাতৃত্বের আচরণ তারা প্রদর্শন করবে।”

এছাড়া, সারজিস আলম জানান, জেলার পাঁচ উপজেলার ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এনসিপির মাধ্যমে প্রায় সাড়ে ৩ কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। পরে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়। এই সময় এনসিপি পঞ্চগড় সদর উপজেলার প্রধান সমন্বয়ক নয়ন তানবীরুল বারীসহ এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতারা উপস্থিত ছিলেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222