সিলেট-চট্টগ্রামে শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনীর ঘোষণা

by hsnalmahmud@gmail.com

রাজধানীর মোহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে বৃহস্পতিবার (৯ অক্টোবর) শাপলা স্মৃতি সংসদের নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অতীতের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এবং আগামী দিনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, সিলেট ও চট্টগ্রাম বিভাগে শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে “শাপলা স্মৃতি কনফারেন্স ও ডকুমেন্টারি প্রদর্শনী” আয়োজন করা হবে।

বিজ্ঞাপন
banner

এছাড়াও বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি চূড়ান্ত করা হয়, যার মধ্যে রয়েছে:

  • শাপলা শহীদদের কবর সংরক্ষণ
  • শহীদদের নামফলক স্থাপন
  • শহীদ পরিবারের চিকিৎসা ও মাসিক ভাতা নিয়মতান্ত্রিক করা
  • শাপলা শহীদ গার্ডিয়ান ফোরামের সদস্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা

সভায় সভাপতিত্ব করেন শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মুনুল হক, যিনি ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

অন্যান্য উপস্থিত সদস্যদের মধ্যে ছিলেন: মাওলানা আবুল হাসানাত জালালী, উস্তাদ আল হাফিজ, মাওলানা আলী হাসান তৈয়ব, মুফতি সাঈদ আহমদ, মুফতি ইলিয়াস হামিদী, মাওলানা এহসানুল হক, মুফতি সালাহুদ্দীন মাসউদ, মাওলানা সানাউল্লাহ খাঁন, মাওলানা হাবীবুল্লাহ সিরাজ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, মাওলানা আরিফুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান সাগর, মুহাম্মাদ কামাল উদ্দীন, কাজী ইমাম হোসেন ইলাত প্রমুখ।

বৈঠকে সদস্যরা আশা প্রকাশ করেন যে, এই কর্মসূচিগুলো শাপলা শহীদদের স্মৃতি সংরক্ষণ ও তাদের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222