তিন দফা শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

by hsnalmahmud@gmail.com

জুলাই সনদে স্বাক্ষর করার আগে তিনটি নির্দিষ্ট শর্ত পূরণের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্যথায় দলটি সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অবস্থান জানান তিনি। নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে— এতে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ও দৃষ্টিভঙ্গি বাদ পড়েছে, আর পুরো বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বচ্ছভাবে শেয়ার করা হয়নি।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখার সুযোগ না দিলে আমরা কোনো অবস্থাতেই স্বাক্ষর করব না। গণমানুষের দাবি পূরণ ছাড়া জুলাই সনদে সই করা জনগণের সঙ্গে প্রতারণা হবে।”

এনসিপির উপস্থাপিত তিনটি শর্ত হলো—

১. বাস্তবায়ন আদেশ প্রকাশ: জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পূর্ণাঙ্গ টেক্সট ও গণভোটের প্রশ্ন আগেই চূড়ান্ত করে প্রকাশ করতে হবে।
২. প্রধান উপদেষ্টার আদেশ: সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমে জারি করতে হবে।
৩. গণভোটের চূড়ান্ততা: গণভোটে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে কোনো ‘নোট অব ডিসেন্ট’ কার্যকর হবে না; সেই রায়ের ভিত্তিতেই পরবর্তী নির্বাচিত সংসদ তার গাঠনিক ক্ষমতা প্রয়োগ করে সংবিধান সংস্কার করবে। নতুন সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। ইসির সিদ্ধান্তের অপেক্ষায় আমাদের সব কার্যক্রম স্থগিত আছে।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222