জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি যেসব দল

by hsnalmahmud@gmail.com

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৩৫ মিনিটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি—যাদের মধ্যে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বেশিরভাগ বড় রাজনৈতিক দল রয়েছে। তারা জাতীয় ঐকমত্য কমিশনের তত্ত্বাবধানে গৃহীত এই সনদে স্বাক্ষর করেছেন।

বিজ্ঞাপন
banner

তবে কয়েকটি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর থেকে বিরত থেকেছে। এসব দলের মধ্যে রয়েছে—

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) – জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া দলটি সনদের আইনি ভিত্তি স্পষ্ট নয় বলে উল্লেখ করে স্বাক্ষর করেনি।

  • বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)
  • বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)
  • বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)
  • বাসদ (মার্কসবাদী)

এই দলগুলো দাবি করেছে, সনদের খসড়া প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় তাদের মতামত যথাযথভাবে অন্তর্ভুক্ত করা হয়নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যবৃন্দ এবং বিএনপি–জামায়াতসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।

এদিকে, ‘জুলাই যোদ্ধাদের’ দাবির মুখে সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংশোধিত দফায় গণ–অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, আহতদের সহায়তা এবং শহীদ পরিবারদের আইনগত দায়মুক্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

অনুষ্ঠান ঘিরে সংসদ এলাকায় নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে অনুষ্ঠান চলাকালে পুরো এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222