জুলাই সনদ বাস্তবায়নে গণভোট দেয়ার আহ্বান লন্ডন বাংলাদেশ খেলাফত মজলিসের

by hsnalmahmud@gmail.com

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতির আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। রক্তস্নাত জুলাই–আগস্ট বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে প্রতিশ্রুত সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নেই বলেও তারা অভিযোগ করেন।

নেতৃবৃন্দ বলেন, খুনি ফ্যাসিস্টদের বিচারের দৃশ্যমান পদক্ষেপ জনগণকে এখনো সন্তুষ্ট করতে পারেনি। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আজ এক কঠিন ও দুঃসহ সংকট অতিক্রম করছে। এ অবস্থায় জাতির মুক্তি ও কল্যাণের স্বার্থে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অবিলম্বে গণভোট দিতে হবে। তারা বলেন, সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে জাতীয় নির্বাচন আয়োজন করলে দেশের জনগণ তা মেনে নেবে না।

বিজ্ঞাপন
banner

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহসভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান। পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহসভাপতি ব্যারিস্টার মাওলানা ছালেহ আহমদ হামিদী, মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ফজলুল হক কামালী, সহসাধারণ সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন, সহসাধারণ সম্পাদক মাওলানা মিসবাহুজ্জামান হেলালী, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, প্রচার সম্পাদক ও লন্ডন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন ভূঁইয়া, সহসভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব বদরুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ আরজুল ইসলাম, মাওলানা আফজল আহমদ, মাওলানা এনামুল হক কামালী প্রমুখ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222