ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। কয়েক দিন ধরে জ্বরে ভুগে আসছিলেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতালে শয্যাশায়ী মাহমুদউল্লাহর একটি ছবি শেয়ার করেন তাঁর স্ত্রী জান্নাতুল কাউসার। ক্যাপশনে তিনি লেখেন, “আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক দয়ালু… আপনাদের প্রার্থনায় তাকে (মাহমুদউল্লাহ) রাখবেন।”

Jannatul Kawser ❝আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!❞